জার্মান সরকারকে হটানোর পরিকল্পনা, গ্রেফতার ২৫
জার্মানির সরকারকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনায় জড়িত থাকা সন্দেহে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। দেশজুড়ে চালানো সাঁড়াশি অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
জার্মান রিপোর্টসের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, চরম ডানপন্থি ও সাবেক সামরিক কর্মকর্তারা জার্মান পার্লামেন্ট ঘেরাও করার পরিকল্পনা করেন। এরপর সরকারকে হটিয়ে ক্ষমতা নেয়ার চিন্তা করেছিলেন তারা।
এ পরিকল্পনার প্রধান হিসেবে ত্রিয়োদশ হেনরিচ নামের একজনের তথ্য পাওয়া গেছে। ৭১ বছরের হেনরিচ সরকার হটানো মুল খুঁটি বলে জানা গেছে।
জার্মান ফেডারেলের কর্মকর্তারা জানান, জার্মানির ১১টি রাজ্যে অভিযান চালিয়ে ২৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে দুজন পরিকল্পনার মূলহোতা। তার মধ্যে হেনরিচ অন্যতম।
পরিকল্পনাকারীরা জানাচ্ছে যে, তারা রিচারভারর্গার আন্দোলনের উগ্রপন্থিরা সরকার উৎখাতকারীদের সঙ্গে যোগ দিচ্ছেন। তারা দীর্ঘদিন ধরে সহিংস হামলা ও বর্ণ বৈষম্য তত্ত্বের জন্য পুলিশের নজরে রয়েছে। তারা সব সময় আধুনিক জার্মান রাজ্যের বিরোধিতা করে আসছে।
ঐ গ্রুপে অন্তত ৫০ নারী ও পুরুষ রয়েছে। তারা গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে ১৮৭১ সালের মডেলের রাজ্য ব্যবস্থায় ফিরতে চায়।
ফেডারেল দফতরের মুখপাত্র বলেন, সরকারকে ক্ষমতাচ্যুত করার দলটির নাম এখনো আমরা জানতে পারিনি। এ দলটি ২০২১ সালের নভেম্বর থেকে অভ্যুত্থানের চেষ্টা করে আসছিল।
জার্মান রিপোর্টের প্রতিবেদনে অনুযায়ী, ঐ দলের গুরুত্বপূর্ণ হিসেবে জড়িত রয়েছেন জার্মানির সামরিক বাহিনীর সাবেক সদস্যরা। তারা জার্মান বিশেষ বাহিনীর অভিজাত সৈন্যদের দলে ভিড়িয়েছে।