ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

মেগানকে পেতে সব উৎসর্গ করেছি: প্রিন্স হ্যারি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৮:৩৮, ৮ ডিসেম্বর ২০২২
মেগানকে পেতে সব উৎসর্গ করেছি: প্রিন্স হ্যারি
প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল- ফাইল ফটো

অভিনেত্রী মেগান মার্কেলকে পেতে সবকিছু উৎসর্গ করেছেন বলে দাবি করছেন ব্রিটিশ রাজপরিবারের রাজপুত্র হ্যারি। নেটফ্লিক্সের ডকুমেন্টারি প্রকাশের প্রতিক্রিয়ায় হ্যারি এ কথা বলেন।

হ্যারি বলেন, আমার পৃথিবীতে যুক্ত হতে মেগান তার জানা সবকিছু বিসর্জন দিয়েছে। তার যে স্বাধীনতা ছিল তাও উৎসর্গ করেছে। আমিও তার জন্য আমার সবকিছু উৎসর্গ করেছি।

বৃহস্পতিবার ‘হ্যারি ও মেগান’ শিরোনামের ছয় এপিসোডের ডকুমেন্টারির তিনটি প্রকাশ পেয়েছে। আলোচিত এপিসোড বৃটিশ রাজপরিবারের জন্য অসম্মানজনক হতে পারে। কারণ, হ্যারি ও মেগান বৃটিশ রাজপরিবার, সংবাদমাধ্যমের অনুপ্রবেশ ও বর্ণবাদ।

Advertisement

ডকুমেন্টারি নিয়ে এখনো কোনো ধরনের মন্তব্য করেনি যুক্তরাজ্যের রাজার দফতর বাকিংহাম প্যালেস। নেটফ্লিক্স জানিয়েছে, রাজপরিবারের কোনো সদস্যই ডকুমেন্টারির বিষয়ে মন্তব্য করবে না।

‘হ্যারি ও মেগান’ সিরিজের প্রথম এপিসোডে হ্যারি ও মেগানের একটি সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে এবং সেখানে একটি ভিডিও ডায়রি উপস্থাপনও করা হয়েছে। ঐ সময় হ্যারিকে বলতে শোনা যাচ্ছে যে, এটি দায়িত্ব ও সেবা। আমি পরিবারের অংশীদারিত্ব অনুভব করছি। এটি আমার দায়িত্ব যে, সংবাদমাধ্যমে আমাদের নির্যাতন  ও ঘুষের বিষয়টি প্রকাশ করা। 

হ্যারি বলেন, আমার কাজ হচ্ছে পরিবারকে সুরক্ষা দেওয়া। কিন্তু এ অবস্থানে জন্ম নেয়ায়... তিন বছর ধরে আমি ঘৃণার শিকার হচ্ছি। বিশেষ করে আমার স্ত্রী ও ছেলের প্রতি ঘৃণা ছড়ানো হচ্ছে। আমি আমার পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।

হ্যারি তার ও মেগানের সম্পর্ককে মহৎ প্রেমময় সম্পর্ক হিসেবে ব্যাখ্যা করছেন। আমি পরিবারের অনেক মানুষের ব্যাপারে চিন্তা করি। বিশেষ করে পুরুষের ব্যাপারে। নিজস্ব কাঠামোতে কাউকে বিয়ে করতে প্রলোভন বা আহ্বান জানানো হতে পারে। বিপরীতে আপনি সম্ভবত এমনি হতে পারে যা আপনার সঙ্গে নির্ধারিত রয়েছে। এটি আপনার মাথা বা হৃদয়ের সিদ্ধান্তের পার্থক্য হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকেএ
লিংক সফলভাবে কপি হয়েছে!