মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, পশ্চিম অস্ট্রেলিয়ার গ্রামীণ দূরবর্তী এলাকায় দুদিন আগে একটি গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিল। সেই গাড়িতে ছিলেন বাবা-মা ও তাদের তিন সন্তান। দুর্ঘটনার পর বাবা-মা মারা যান। তবে পাঁচ, দুই ও এক বছরের তিন শিশু বেঁচে যায়। দুদিন তারা মৃত বাবা-মায়ের পাশেই ছিল। খবর পেয়ে বিধ্বস্ত গাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়েছে।
পশ্চিম অস্ট্রেলিয়ার পুলিশ এক বিবৃতিতে জানায়, বৃহস্পতিবার সকালে অঙ্গরাজ্যের রাজধানী পার্থ থেকে ২৮০ কিলোমিটার দূরে কোনডিনিন এলাকায় পরিবারটির ল্যান্ড রোভার ডিসকভারি গাড়িটি পাওয়া যায়।
.png)
পুলিশ বলছে, ঐ তিন শিশুর মা সিনডি ব্রেডোক (২৫) ও বাবা জেক ডে (২৮)-কে ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়। তবে শিশুরা বেঁচে যায়। তিন শিশুই বিধ্বস্ত গাড়ির ভেতরেই অক্ষত ছিল।
নাইন নিউজের প্রতিবেদনে বলা হয়, ক্রিসমাস ডেতে উদযাপনে অংশ নেননি সিনডি ও জেক। তাই তাদের নিখোঁজের ব্যাপারে জানা যায়। নিখোজের তালিকায় বাবা-মা ও তাদের তিন সন্তান ছিলেন।
নিহতদের আত্মীয় মিশেল বলেন, পাঁচ বছরের বোন তার শিশু আসন থেকে এসে তাকে বাঁচিয়েছে। যদি সে না আসতো তবে এক বছরের শিশুকে বাঁচানো যেত না।
তিনি বলেন, দুর্ঘটনার পর উচ্চ তাপমাত্রার জন্য পরিস্থিতি জটিল হয়ে গিয়েছিল।
নাইন নিউজ বলছে, সাধারণত তারা ৫৫ ঘণ্টা ৩০ ডিগ্রি সেলসিয়াস গরমের মধ্যে ছিল। তবে কীভাবে দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি।
প্রতিবেদনে বলা হয়, শিশুরা জীবনের ঝুঁকি ছাড়াই আহত হয়েছে। শিগগিরই তাদের হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।