একই সঙ্গে ঐ ফ্লাইটের দায়িত্বে থাকা পাইলটের লাইসেন্স তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে। এছাড়াও ফ্লাইটের পরিচালককেও তিন লাখ রুপি জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার মূত্রত্যাগের ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রের ওপর চার মাসের জন্য বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা দিয়েছে এয়ার ইন্ডিয়া।
.png)
২০২২ সালের ২৬ নভেম্বর নিউ ইয়র্ক-দিল্লি ফ্লাইটের বিজনেস ক্লাস কেবিনে ঐ ঘটনা ঘটে। ৭২ বছর বয়সী ঐ নারী-সহযাত্রীর ওপর মূত্রত্যাগ করার সময় শংকর মিশ্র মদ্যপ অবস্থায় ছিলেন জানান।
মূত্রত্যাগ করার পরে বেশ কিছুক্ষণ ঐ পুরুষ যাত্রীটি সেখানেই দাঁড়িয়ে থাকেন বলে অভিযোগ করেছন ঐ নারী। অন্য যাত্রীরা ঐ ব্যক্তিকে সরিয়ে দেন। এ সময় তার পোশাক, জুতো, ব্যাগ সব কিছুই ভিজে যায়।
ঐ ফ্লাইটকে তার জীবনের সবচেয়ে ‘ট্রমাটিক’ ঘটনা হিসেবে বর্ণনা করে ভুক্তভোগী নারী জানান, এয়ার ইন্ডিয়া তাকে তার টিকিটের দামের কেবল একটি অংশ ফেরত দিয়েছে।
সূত্র: এনডিটিভি