ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

জাপানের পর ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৭, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
জাপানের পর ভূমিকম্পে কেঁপে উঠলো পাপুয়া নিউগিনি
ফাইল ফটো

সকালেই জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এবার ৬ দশমিক ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দেশ পাপুয়া নিউগিনি।

রোববার দেশটির নিউ ব্রিটেন অঞ্চলে শক্তিশালী এ ভূমিকম্পটি আঘাত হানে।

রয়টার্সের তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৬৫ কিলোমিটার গভীরে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

এর আগে, শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশের কক্সবাজারে ৪ দশমিক ১ মাত্রার এবং রাতে জাপানের উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরোতে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়।

Advertisement

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এরপর বিভিন্ন দেশে একের পর এক ভূমিকম্পের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি ইন্দোনেশিয়া, ফিলিপাইন, নিউজিল্যান্ড, সিকিম, তাজিকিস্তান, জম্মু-কাশ্মীর, রোমানিয়া ও বাংলাদেশও ভূমিকম্প আঘাত হেনেছে।

ডেইলি-বাংলাদেশ/এমএস
লিংক সফলভাবে কপি হয়েছে!