ধারাবাহিক ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া। স্থানীয় সময় শনিবার পর্যন্ত এ ঝড়ে অন্তত দুইজন নিহত হয়েছেন। ঝড়ের পাশাপাশি টানা বষর্ণের ফলে নদীরপানি বৃদ্ধি পেয়ে সৃষ্টি হয়েছে বন্যার। বাস্তুচ্যুত হয়ে পড়েছেন কয়েক হাজার মানুষ। খবর এএফপির।
শনিবার এক টুইটে ক্যালিফোর্নিয়ার মন্টেয়ারি কাউন্টির সুপারভাইজার লুইস আলেজো বলেন, আমরা ঝড়ের পরিস্থিতি এড়াতে এবং ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার আশা করছিলাম। কিন্তু মধ্যরাতে পাজারো নদীর উপচে পানি এলাকায় ঢুকে পড়ায় সবচেয়ে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে।
.png)
ন্যাশনাল গার্ডের সদস্যরা পানির মধ্যে আটকে থাকা গাড়িগুলো থেকে যাত্রীদের উদ্ধার করছে। মন্টেয়ারির ঠিক উত্তরে সান্তা ক্রুজ কাউন্টির একটি রাস্তা পানির স্রোতে ভেসে গেছে। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি শহরের বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
কয়েক মাস ধরেই ধারাবাহিক ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে ক্যালিফোর্নিয়া। সর্বশেষ ঝড়ে প্রবল বাতাসের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাতও হয়েছে। শুক্রবার হওয়া ঝড়ের সময় প্রায় ২৩ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে।