ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভয়াবহ বন্যায় নিউজিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:২৮, ৯ মে ২০২৩
ভয়াবহ বন্যায় নিউজিল্যান্ডে জরুরি অবস্থা ঘোষণা
সংগৃহীত

নিউজিল্যান্ডে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। দেশটিতে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হয়েছে বন্যার। এমন অবস্থায় দেশটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

নিউজিল্যান্ডের বৃহত্তম শহর অকল্যান্ডে ভারী বৃষ্টির পর বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে। 
এজন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে বিভিন্ন অঞ্চলে। এরইমধ্যে, গুহায় নিখোঁজ হওয়া এক শিক্ষার্থীর সন্ধানে চলছে জোর উদ্ধার তৎপরতা।

ভারী বৃষ্টির কারণে মঙ্গলবার অনেক বাড়ির নীচতলা, গাড়ি রাখার জায়গা তলিয়ে গেছে। ওই এলাকায় রেল চলাচলও ব্যাহত হচ্ছে। এর আগেও ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে সাইক্লোন গ্যাব্রিয়েল অকল্যান্ডে আঘাত হেনেছিল। এতে নিহত হয়েছিলেন অন্তত ১১ জন।

Advertisement

আরো পড়ুন>> স্লোভাকিয়ায় আসতে যাচ্ছে রুশপন্থি সরকার

ধারণা করা হচ্ছে, বুধবার সন্ধ্যা পর্যন্ত এই ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। পরিস্থিতি বিবেচনায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন জায়গায় ঘোরা ফেরা করে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উদ্ধারকারী দল।

এই অবস্থায় জরুরি প্রয়োজন ছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে উঠিয়ে নেয়া হবে জরুরি অবস্থা।

সূত্র: বিবিসি

ডেইলি-বাংলাদেশ/আরটি
লিংক সফলভাবে কপি হয়েছে!