ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

নিউইয়র্কে পার্টিতে ১৩ জনকে গুলি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৩১, ১২ জুন ২০২৩
নিউইয়র্কে পার্টিতে ১৩ জনকে গুলি
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রাস্তায় আয়োজিত একটি অনুষ্ঠানে ১৩ জনকে গুলি করা হয়েছে। অনুষ্ঠানে আগত অনেককে ছুরি মারা হয়েছে এবং গাড়ি উঠিয়ে দেওয়ারও ঘটনা ঘটেছে। রোববার স্থানীয় সময় রাত ১২ টা ২২ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। 

সাইরেকাস পুলিশের মুখপাত্র এক বিবৃতির মাধ্যমে জানান, ওই অনুষ্ঠানে শতাধিক মানুষ অংশ নেয়। এ সময় তাদের ওপর গুলি ছোঁড়া হয়।

পুলিশ জানায়, এতে চারজন গুলিবিদ্ধ হয়, ছয়জনকে ছুরি মারা হয় এবং তিনজনের ওপর গাড়ি তুলে দেওয়া হয়। 

আহতদের মধ্যে ৩ জন তরুণ ও ১০ জন তরুণী। তাদের বয়স ১৭ থেকে ২৫ বছর। আহতদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের জন্য একটি অনুষ্ঠানের আয়োজন করা। এরপরই গুলি চালানোর ঘটনা ঘটে। পরে অনুষ্ঠানের আয়োজন বাতিল করা হয়। 

সাইরেকাস পুলিশ প্রধান জানান, ঘটনাস্থলে হামলার পরই পুলিশ সেখানে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এর ফলে বড় ধরনের দুর্ঘটনা রোধ করা গেছে।

যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল তার জন্য পুলিশের অনুমতির প্রয়োজন ছিল না। কারণ এখানে যারা অংশ নিয়েছিল তারা সবাই স্কুল-কলেজের শিক্ষার্থী। 
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!