মঙ্গলবার (২০ জুন) প্রকাশিত গ্লোবাল ওয়েলথ এন্ড লাইফস্টাইল- এর এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
লন্ডন, নিউইয়র্ক ও হংকংয়ের মতো শহরগুলোকে পেছনে ফেলে প্রথমবারের মতো এশিয়ার এই শহরটি বিশ্বের ব্যয়বহুল শহরের তকমা জিতেছে।
.png)
আরো পড়ুন>> রাশিয়ার বিরুদ্ধে পাল্টা হামলায় কতটুকু সফল ইউক্রেন
প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় গাড়ি ও প্রয়োজনীয় স্বাস্থ্য ইনস্যুরেন্সের দাম সিঙ্গাপুরে গড়ে ১৩৩ ও ১০৯ শতাংশ বেড়েছে। এছাড়া প্রয়োজনী ১২টি পণ্য ও আটটি সেবার দামও বেড়েছে দেশটিতে।
বর্তমানে সিঙ্গাপুরে আবাস্থল, পড়াশোনা ও জীবনযাপন ব্যয় বেশ বৃদ্ধি পেয়েছে। যে কারণে দেশটি ছেড়ে অনেকেই পাশের দেশ মালয়েশিয়ায় ছুটছেন।
চীনের সাংহাই আছে ব্যয়বহুল শহরের তালিকার দ্বিতীয় অবস্থানে। তৃতীয় স্থানে রয়েছে হংকং।
সূত্র: রয়টার্স