ইমরান খানের কথিত মেয়ের জন্মদিনে সাবেক স্ত্রীর শুভেচ্ছা!
ইমরান খান বড় কোনো সমস্যায় পড়লেই তা নিয়ে টুইট করেন সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। এছাড়া পারিবারিক বিভিন্ন ইস্যুতে তিনি জানান দেন, এক সময় খান পরিবারের সদস্য ছিলেন জেমিমা।
কথিত আছে সিতা হোয়াইট নামে এক পার্টনারের সঙ্গে ইমরান খানের একটি কথিত মেয়ে আছেন। তার নাম টাইরিয়ান হোয়াইট। খবরটির সত্য-মিথ্যা নিয়ে পাকিস্তানে মামলা আছে। সেই টাইরিয়ান হোয়াইটের জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন জেমিমা। চমৎকার একটি ছবিসহ ‘হ্যাপি বার্থডে’ শুভেচ্ছা প্রকাশ করেছেন টুইটে। এতে আছেন চারজন মানুষ।
জেমিমা গোল্ডস্মিথ, টাইরিয়ান হোয়াইট, ইমরান খানের ঔরসে জেমিমার গর্ভে জন্ম নেওয়া দুই ছেলে সুলাইমান ও কাসিম। একই ছবি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। এতে চারজনকেই বেশ হাস্যোজ্জ্বল দেখায়। জেমিমা তাতে লিখেছেন, ‘হ্যাপিয়েস্ট বার্থডে টু আওয়ার টাইরিয়ান হোয়াইট। উই লাভ ইউ সো মাচ’।
.png)
আরো পড়ুন>> ইউক্রেন যুদ্ধে ভারতের অবস্থান পরিষ্কার করলেন মোদি
ইনস্টাগ্রামে টাইরিয়ান হোয়াইটের নাম টাইরিয়ান খান হোয়াইট। এই খান শব্দটি তিনি ব্যবহার করেন ইমরান খানের পদবি থেকে। এর আগে তার সঙ্গে সেলফি পোস্ট করে জেমিমা লিখেছিলেন- ‘এই মেধাবী মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা। আমার সৎমেয়েকে কাছে পেয়ে নিজেকে ধন্য মনে করছি। সবচেয়ে উত্তম সঙ্গী হিসেবে তার সঙ্গে আমার এই ছবি। যখন সে কাছাকাছি থাকে তখন সব সময়ই আমি খুব ভালো থাকি। এজন্য কোনো কৃতিত্ব চাই না। কারণ এই মেয়েটা বুদ্ধিমতীদের অন্যতম। যথাযথ সিদ্ধান্ত নিতে পারে। মানুষকে অভিভূত করতে পারে। তোমাকে মিস করছি। তোমাকে অনেক ভালোবাসি।’