ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

চীনে যুব বেকারত্বের হার ইতিহাসে সর্বোচ্চ

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৭, ১৭ জুলাই ২০২৩
চীনে যুব বেকারত্বের হার ইতিহাসে সর্বোচ্চ
ছবি: সংগৃহীত

চীনা যুবকদের মধ্যে বেকারত্বের হার বেড়ে গেল জুন মাসে রেকর্ড হয়েছে, সরকারি হিসেব মতে যা ছিল ২১ দশমিক ৩ শতাংশ। এনবিএস এক বিবৃতিতে বলেছে, চীনের শহরগুলোর বেকারত্ব ৫ দশমিক ২ শতাংশ। সোমবার চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর মুখপাত্র ফু লিংহুই বলেছেন, চীন একটি জটিল ভূ-রাজনৈতিক ও আন্তর্জাতিক অর্থনৈতিক পরিবেশের মুখোমুখি। চীন এখনও চেষ্টা করলে তার পুরো বছরের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। মার্চ মাসে বেইজিং চলতি অর্থবছরের জন্য প্রায় ৫ শতাংশ প্রবৃদ্ধি নির্ধারণ করেছে।

চীন গত বছর ডিসেম্বর মাসে তার কোভিড-১৯ নীতি প্রত্যাহার করার পর চীনের অর্থনীতি কিছুটা অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। এর মধ্যে বিশ্বব্যাপী চীনা পণ্যের চাহিদা কমলে তা অর্থনীতিকে বড় ধাক্কা দেয়।

Advertisement

জুন মাসে চাহিদা অনুযায়ী সব পণ্যের দাম কমাতে ব্যর্থ হয়, যা মুদ্রাস্ফীতি বাড়িয়ে দেয়। পিপলস ব্যাংক অফ চায়না গত সপ্তাহে বলেছিল, জুলাই মাসে এই হার কমে আসতে পারে। তবে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি এই বছরের শেষের দিকে ফিরে আসবে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!