[ আন্তর্জাতিক ]
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৩
ছবি: সংগৃহীত
ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ভোলিন অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। আঞ্চলিক গভর্নর ইউরি পোগুলিয়াইকো এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, হামলায় বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের লুৎস্ক শহরের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পশ্চিমাঞ্চলীয় লভিভ অঞ্চলে বিমান হামলায় বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি বলে শহরের মেয়র নিশ্চিত করেছেন।
ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, রাশিয়া এক রাতে ২৮টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ১৬টি ধ্বংস করা সম্ভব হয়েছে। লভিভ এবং ভোলিন শহরে দুই ঘণ্টা ধরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে।
.png)
লুৎস্ক শহরে ব্যবসায়িক ভবন এবং বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। স্থানীয় কর্মকর্তারা বলছেন, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতেই বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে।
লভিভের মেয়র অ্যান্ড্রি সাদোভি বলেন, সেখানে শতাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জানিয়েছেন, হামলায় চারজন আহত হয়েছে। তবে তাদের অবস্থা গুরুতর নয় বলে জানানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!