ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৭, ২৮ আগস্ট ২০২৩
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’
ঘূর্ণিঝড় - ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে গ্রীষ্মকালীন শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইডালিয়া’।

মঙ্গলবার (২৯ আগস্ট) উপকূলে এটির আঘাত হানার পূর্বাভাস রয়েছে। তখন এর মাত্রা থাকবে ক্যাটাগরি-২।

আবহাওয়াবিদরা বলছেন, খুব শক্তিশালী এবং ভয়াবহ হতে যাচ্ছে ঝড়টি।

Advertisement

রোববার (২৭ আগস্ট) যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন কেন্দ্রের (এনএইচসি) উপ-পরিচালক জেমি রোম বলেছেন, ঝড়টি আঘাত হানার সময় ঘণ্টায় বাতাসের গতি থাকবে ১০০ কিলোমিটার। শিগগিরই ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সরিয়ে নেয়া হতে পারে।

এনএইচসি জানিয়েছে, ফ্লোরিডার উত্তর পশ্চিমে পৌঁছানোর আগে ঝড়টি মেক্সিকো উপসাগর অতিক্রম করবে, তবে মেক্সিকোতে আঘাত হানার শঙ্কা নেই।

জর্জিয়া এবং ক্যারোলিতেও ভারী বৃষ্টির আবহাওয়া পূর্বাভাস রয়েছে। স্থানীয় বাসিন্দাদের গ্যাসের ট্যাংক অর্ধেক করে রাখার পরামর্শ দিয়েছেন ফ্লোরিডার জরুরি ব্যবস্থা কর্তৃপক্ষ। কারণ যে কোনও সময় বাসিন্দাদের সরে যাওয়া লাগতে পারে।

ঝড়ের গতিবিধি বুঝে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন রাজ্য গর্ভনর রন ডিসান্টিস। যেন ঘূর্ণিঝড়ের প্রস্তুতির জন্য ৩৩টি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা যায়। ন্যাশনাল গার্ডের ১ হাজারের বেশি সদস্যকে প্রস্তুত রেখেছে রাজ্যের প্রশাসন।

সূত্র: নিউইয়র্ক টাইমস

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!