ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণহানি বেড়ে ৭৩

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৯, ৩১ আগস্ট ২০২৩
দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণহানি বেড়ে ৭৩
ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বৃহত্তম শহর জোহানেসবার্গে একটি পাঁচতলা ভবনে আগুন লেগে অন্তত ৭৩ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) শহরটির কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান

জোহানেসবার্গের দুর্যোগ ব্যবস্থাপনা পরিষেবার মুখপাত্র রবার্ট মুলাউদজি জানিয়েছেন, এ পর্যন্ত ৭৩ জনের মৃতদেহ পাওয়া গেছে।

Advertisement

আহতদের অনেকেই দেহের পেছন দিকে আঘাত পেয়ে আহত হয়েছেন। তারা আগুন থেকে বাঁচতে ভবনটি থেকে লাফিয়ে পড়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম এসএবিসি জানিয়েছে, তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত আছে।

কর্তৃপক্ষ বলেছে, কীভাবে পাঁচতলা এ ভবনটিতে আগুনের সূত্রপাত হয় তা পরিষ্কার হয়নি।

জরুরি পরিষেবা জানিয়েছে, রাত প্রায় দেড়টার দিকে ভবনটিতে আগুন ছড়িয়ে পড়ে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দমকল কর্মীরা এসেই ভবনটিতে থাকা বাকি লোকজনকে বের করে নিয়ে আসে।

জরুরি পরিষেবার মুখপাত্র মুলাউদজি জানিয়েছেন, উদ্ধার পাওয়া অনেককে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে আর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।  

এদের অধিকাংশই দক্ষিণ আফ্রিকায় থাকা আফ্রিকান অভিবাসন প্রত্যাশী বলে বিভিন্ন খবরে বলা হয়েছে।

গণমাধ্যম জানায়, এক পর্যায়ে এ ভবনটি পরিত্যক্ত হয়ে পড়েছিল কিন্তু পরে লোকজন এতে বাস করতে শুরু করে।  

ঘটনাস্থল দমকল কর্মীরা ও জরুরি পরিষেবার অনেকগুলো গাড়ি উপস্থিত আছে। ভবনটি থেকে বের করে আনা মৃতদেহগুলো নিকটবর্তী রাস্তার ওপর সারিবদ্ধভাবে রেখে কম্বল দিয়েছে ঢেকে রাখা হয়েছিল, জানিয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদর্শী ফটোসাংবাদিকরা।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!