ব্রাজিলের ঐ ব্যক্তির নাম হুইলসন টোরমেন। তিনি পেশায় একজন প্রফেশনাল আর্টিস্ট। গত মাসে তিনি আলু আর লেটুস পাতা দিয়ে মোনালিসা আঁকেন। এ নিয়ে ইনস্টাগ্রামে ভিডিও প্রকাশ করেছেন তিনি।
.png)
বিশেষ ধরনের আলু কিনে এই কাজ শুরু করেন প্রফেশনাল আর্টিস্ট হুইলসন টোরমেন। এরপর তিনি মোনালিসার মুখের ছবি আঁকেন তাতে। বিশেষ রঙ ব্যবহার করে মোনালিসার নাক-মুখ ও চোখ এঁকেছেন তিনি। তবে চুল বানাতে গিয়ে একটু ঝামেলায় পড়তে হয়। সেই ঝামেলাও মিটেছে। তিনি সবুজ ও কালো রঙের লেটুস পাতা দিয়ে বানান চুল ও শরীরের গঠন।
এর আগে শরীরের অবয়ব বানাতে কয়েকটি আলু ব্যবহার করেছেন হুইলসন টোরমেন।
সব মিলিয়ে মোনালিসার ছবির একটি অবয়ব বানান প্রফেশনাল আর্টিস্ট হুইলসন টোরমেন।