সমাধি লিপিতে পাওয়া রেসিপি রান্না করলেন তরুণী!
জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে নাচ, গান, বিনোদন, শিক্ষা, অনুপ্রেরণাসহ নানা ধরনের ভিডিও শেয়ার করা হয়। তবে তার ব্যতিক্রম রোজি গ্রান্ট। যিনি সমাধি লিপিতে পাওয়া রেসিপি রান্না করেন এবং সেগুলোর ভিডিও তৈরি করে তার টিকটক প্রোফাইলে শেয়ার করেন।
তিনি এই ভিডিও বানানো শুরু করেন ২০২১ সাল থেকে। রোজি কোনো মজার ছলে কাজটি শুরু করেননি বরং এটি ছিল তার বিশ্ববিদ্যালয়ের জন্য করা অ্যাসাইনমেন্ট।
মহামারি চলাকালীন সময়ে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের লাইব্রেরি সায়েন্স বিভাগের একজন ছাত্রী ছিলেন। যেখানে কনটেন্ট ক্রিয়েশন নামে তার একটি ক্লাস হয় এবং তখন টিকটক প্রোফাইল তৈরি করার জন্য অস্বাভাবিক অ্যাসাইনমেন্ট পেয়েছিলেন।
চলতি বছর ১৫ অক্টোবর পর্যন্ত তার অনুসারী সংখ্যা ১ লাখ ৯৬ হাজার ৪০০ জন এবং ভিডিওতে মোট লাইকের সংখ্যা ৮০ লাখ। টিকটক ছাড়াও ইন্সটাগ্রামেও দেখতে পাওয়া তাকে। সেখানেও রয়েছে তার অসংখ্য অনুসারী। সেখানে মোট পোস্ট রয়েছে ১৬২টি। রোজ ইতোমধ্যে ওয়াশিংটন, ডিসিতে কংগ্রেসনাল সিমেট্রিতে ইন্টার্নশিপ করেছেন এবং বর্তমানে তাদের ডিজিটাল আর্কাইভ বিভাগে কাজ করছেন। তাই তিনি অনুপ্রেরণা হিসেবে টিকটক ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন।
রোজি জানান, প্রথম ভিডিও ভাইরাল হওয়ার পর সে আরো সমাধি রেসিপি লিপি খুঁজতে শুরু করেন এবং দর্শকরাও তাকে পারিবারিক রেসিপি দিয়ে সজ্জিত পারিবারিক কবরের পাথরের ছবি পাঠাতে শুরু করেন। তিনি এখন পর্যন্ত ১৭টি সমাধি লিপির রেসিপি তৈরি করেছেন। যার মধ্যে স্নিকারডুডলস, ফাজ এবং মিটলোফ রয়েছে। প্রতিটি কবরে থাকা রেসিপি একে অপর থেকে একটু আলাদা হয়ে থাকে। যা খুবই চমৎকার।
তিনি বলেন, আমরা জীবনে অনিবার্যভাবে যে দুটি জিনিস করি তা হলো আমরা খাবার খাই এবং তারপরে আমরা একদিন মারা যাই। কিন্তু সমাধি লিপিতে রেসিপি শেয়ার করা একটি অদ্ভুত অভিজ্ঞতা। আমিও নিজেকে এভাবেই মনে রাখতে চাই।
রোজি শুধু সমাধি রেসিপি রান্না করে থাকেন না, পাশাপাশি সমাধির পাশে রান্না করা খাবার রাখতে এবং তাকে খেতেও দেখতে পাওয়া যায়।
সূত্র: ফক্স নিউজ