ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢোকালেন প্রেমিকা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৮:৫৯, ২৯ নভেম্বর ২০২৩
অন্য মেয়ের দিকে তাকানোয় প্রেমিকের চোখে সুই ঢোকালেন প্রেমিকা
ছবি: প্রতীকী

অন্য নারীর দিকে তাকিয়ে আছেন প্রেমিক, বিষয়টি মেনে নেননি প্রেমিকা। সোজা প্রেমিকের চোখে ঢুকিয়ে দিলেন সুই।

গত শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের এ ঘটনা ঘটে। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

পুলিশের বরাতে প্রতিবেদনে বলা হয়,  অন্য নারীর দিকে তাকানো নিয়ে ৪৪ বছর বয়সী সানড্রা জিমেনেজের সঙ্গে তার প্রেমিকের বাক-বিতণ্ডা হয়। ঝগড়ার একপর্যায়ে জিমেনেজ তার প্রেমিকের চোখে ইনজেকশনের সুঁই ঢুকিয়ে দেন। কুকুরের জলাতঙ্ক চিকিৎসার জন্য দুইটি ইনজেকশনের সুই এনেছিলেন ভুক্তভোগী ব্যক্তি।

Advertisement

চোখে আঘাত পাওয়ার পর ভুক্তভোগী ব্যক্তি ৯১১-এ ফোন দিয়ে পুলিশ ডাকেন। জিমেনেজ এ সময় পালিয়ে তার নিজের বাসায় যান। সেখান থেকে পুলিশ তাকে আটক করে।

তবে এ জাতীয় সব অভিযোগ অস্বীকার করেছেন জিমেনেজ। তার দাবি ভুক্তভোগী নিজের কারণে চোখে আঘাত পেয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!