[ আন্তর্জাতিক ]
নিকারাগুয়ায় বাস দুর্ঘটনা, নিহত ১৯
ছবি: সংগৃহীত
নিকারাগুয়ার রাজধানী মানাগুয়ার উত্তরে র্যাঞ্চো গ্র্যান্ড ব্রিজের ওপর বাস দুর্ঘটনায় শিশুসহ ১৯ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ২৫ জন। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এএফপি।
নিকারাগুয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল ৪-এ দেশটির ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিলো বলেন, দুর্ঘটনার সময় বাসে প্রায় ৭০ জন যাত্রী ছিল। তাদের মধ্যে শিশু সহ ১৬ জন মারা গেছেন। অন্তত ২৫ জন আহত হয়েছেন।
বাস দুর্ঘটনার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগার স্ত্রী মুরিলো বলেন, র্যাঞ্চো গ্র্যান্ডে দুর্ঘটনাটি ঘটেছে। সম্ভবত বাস চালানোর সময় চালক নিয়নন্ত্রণ হারিয়েছিল। যার কারণে ব্রিজের ওপর বাসটি উল্টে যায়।
.png)
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!