[ আন্তর্জাতিক ]
জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়াল কিউবা সরকার
ফাইল ফটো
নানা কারণে ক্রমশ ধসে যাচ্ছে কিউবার অর্থনীতি। সংকটে ভোগা দেশটির সরকার তার বাজেট ঘাটতি কাটানোর জন্য বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করেছে।
এরই অংশ হিসেবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে জ্বালানির নতুন দাম ধার্য করেছে। এতে জ্বালানির দাম ৫০০ শতাংশ বাড়ানো হয়েছে।
এক লিটার নিয়মিত গ্যাসোলিনের দাম ২৫ পেসো (২০ ইউএস সেন্ট) থেকে বেড়ে ১৩২ পেসোতে পৌঁছেছে, যেখানে প্রিমিয়াম পেট্রোলের দাম ৩০ থেকে ১৫৬ পেসো ধার্য করা হয়েছে।
.png)
এক কোটি ১০ লাখ জনসংখ্যার দেশটি ১৯৯০-র দশকের পর সব থেকে ভয়ংকর আর্থিক সংকটের মুখে পড়ে জ্বালানির দাম এতো বাড়াল।
করোনাকাল থেকেই দেশটির অর্থনীতির পতন শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন অনুদানে রাশ টানা ও পরিকাঠামোগত দুর্বলতার কারণে কিউবার অর্থনীতি থুবড়ে পড়েছে।
সূত্র : এএফপি, এনডিটিভি
ডেইলি-বাংলাদেশ/জেডআর
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!