ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ব্রাজিলে ৬.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৪০, ২১ জানুয়ারি ২০২৪
ব্রাজিলে ৬.৬ মাত্রার ভূমিকম্প
ছবি: সংগৃহীত

ব্রাজিলের ক্রুজেইরো দো সুলের কাছে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় শনিবার বিকেলে পশ্চিম ব্রাজিলে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড)।

আবহাওয়া, জলবায়ু ও ভূ-তত্ববিষয়ক সংস্থা ভোলকেনো ডিসকভারি বলছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ৫৯২ কিলোমিটার (৩৬৮ মাইল) গভীরতায় ছিল। এটি বিকেল ৪টা ৩১ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্প ভূপৃষ্ঠের নিচে আপেক্ষিক গভীরতার কারণে ভূমিকম্পের শক্তি কম হয়েছে।

এ ঘটনায় ভূমিকম্পের কেন্দ্র থেকে ১২২ কিলোমিটার দূরে অবস্থিত তারাউয়াকা, ১৩২ কিলোমিটার দুরের এনভিরা ও ১৪৫ দুরের শহর ক্রুজেইরো দো সুলে কম্পন অনুভূত হয়েছে৷ তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহত খবর পাওয়া যায়নি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!