ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৪:০৯, ৩১ জানুয়ারি ২০২৪
ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
ছবি: সংগৃহীত

ইন্দোনেশিয়ার বিতুংয়ের ১৫৬ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্ব অঞ্চলে ৫ দশমিক শূন্য মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় বুধবার গভীর রাত ৩টা ৫ মিনিট ২৭ সেকেন্ডে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ৪০ কিলোমিটার গভীরে। তবে কোনো সুনামির সতর্কতা জারি করা হয়নি। মার্কিন সংস্থার বরাতে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম চায়না ডেইলি। 

প্রতিবেদনে বলা হয়, এর আগে চলতি মাসের ১৭ তারিখে বিতুংয়ে আঘাত হানে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। আজকের কম্পনকে সেই ভূমিকম্পের আফটারশক হিসেবে দেখছেন ভূতত্ত্ববিদরা।  

Advertisement

এর আগে ১৫ জানুয়ারি জাপানের মিয়াগি অঞ্চলের উপকূলে মৃদু কম্পন অনুভূত হয়। সোমবার স্থানীয় রাত ১১টা ১৭ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক শূন্য। আর কেন্দ্রস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ৭০ কিলোমিটার গভীরে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!