ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

নিজের ছেলেকে সেনাপ্রধান পদে নিয়োগ দিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৩, ২৪ মার্চ ২০২৪
নিজের ছেলেকে সেনাপ্রধান পদে নিয়োগ দিয়েছেন উগান্ডার প্রেসিডেন্ট
ফাইল ছবি

উগান্ডার প্রেসিডেন্ট প্রবীণ নেতা ইয়োয়েরি মুসেভেনি দেশটির সামরিক বাহিনীর প্রধান হিসেবে তার ছেলেকে নিযুক্ত করেছেন।  তার ছেলের নাম জেনারেল মুহুজি কাইনেরুগাবা। পূর্ব আফ্রিকার দেশটির সরকার এই নিয়োগের ঘোষণা দিয়েছে।

কাইনেরুগাবাকে বছরের পর বছর ধরে শীর্ষ পদের জন্য প্রস্তুত করা হচ্ছিল। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা কল্পনা ও তীব্র প্রতিক্রিয়া ছড়িয়েছে।

 তবে ১৯৮৬ সাল থেকে ক্ষমতায় থাকা মুসেভেনি তার একমাত্র পুত্রকে তার উত্তরসূরি হিসাবে তৈরি করার এই জল্পনাকে অস্বীকার করেছেন।

Advertisement

সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানিয়েছে, উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি (৭৯) তার ছেলে জেনারেল মুহুজি কাইনেরুগাবাকে সেনাবাহিনীর প্রধান হিসেবে পদোন্নতি দিয়েছেন। পূর্ব আফ্রিকার এই দেশটির মন্ত্রিসভায় বড় রদবদলের মধ্যে ৪৯ বছর বয়সী এই জেনারেলের পদোন্নতি দেওয়া হলো।

বিবিসি বলছে, জেনারেল কাইনেরুগাবার পদোন্নতির প্রতিক্রিয়া উদ্বেগের জন্ম দিয়েছে। বিরোধী আইনপ্রণেতা ইব্রাহিম সেমুজ্জু এনগান্ডা বার্তাসংস্থা এএফপিকে বলেছেন, প্রেসিডেন্ট মুসেভেনি উগান্ডাকে ‘তার পরিবারের ব্যক্তিগত বিষয়’ হিসাবে বিবেচনা করছেন।

তিনি এই নিয়োগের নিন্দা করেছেন এবং বলেছেন, উগান্ডাবাসীদের ‘পারিবারিক রাজবংশের’ বিরোধিতা করা দরকার।

২০২১ সালের নির্বাচনের পর বিরোধীরা প্রেসিডেন্ট মুসেভেনি, তার ছেলে এবং অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে নির্যাতন ও অপহরণের অভিযোগ এনেছিল। তবে প্রেসিডেন্টর মুখপাত্র এই দাবিগুলো অস্বীকার করে সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসকে বলেছেন, তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা ‘ভুল তথ্য ছড়াচ্ছে’।
 

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!