ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

লেবাননে ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত

আর্ন্তজাতিক ডেস্ক
প্রকাশিত: ০৯:৫৫, ৩ অক্টোবর ২০২৪
লেবাননে ইসরাইলের হামলায় ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত
ছবি: সংগৃহীত

লেবাননের রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় ইসরাইলের হামলায় গত ২৪ ঘণ্টায় ৪৬ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো ৮৫ জন।

বুধবার ইসরাইলি বাহিনী আবারো বিমান হামলা চালায়, যার ফলে মধ্য লেবাননে অন্তত দুইজন নিহত এবং ১১ জন আহত হন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৈরুতের উপকণ্ঠ এবং বেকা, বালবেক-হারমেল অঞ্চলে হামলার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

Advertisement

রাতভর বৈরুতের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে ইসরাইলি বাহিনী, যেখানে একের পর এক বোমা ফেলা হয়। সেন্ট্রাল বৈরুতের একটি বেসামরিক ভবনে হামলা চালানো হয়েছে, যা এই এলাকাটির জন্য দ্বিতীয়বারের মতো টার্গেট হয়েছে।

লেবানন কর্তৃপক্ষ জানিয়েছে, রাতভর হামলায় অন্তত ৬ জন মারা গেছেন এবং আরো ৮ জন আহত হয়েছেন। এদিকে, স্থল অভিযানে ইসরাইলি সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়তে হচ্ছে হিজবুল্লাহ যোদ্ধাদের। বুধবারের সংঘর্ষে ইসরাইলের আট সেনা নিহত হয়েছেন।

সূত্র: আলজাজিরা

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!