ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৩:১৩, ২১ অক্টোবর ২০২৪
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ফাইল ফটো

পূর্ব ইন্দোনেশিয়ার একটি দ্বীপে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিক ভাবে হতাহতের বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় সোমবার ১০:২৪ মিনিটে মোলুকা সাগরের উপকূলীয় তাপাট দ্বীপে ১০ কিলোমিটার গভীরতায় ভূমিকম্পটি আঘাত হানে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই।

Advertisement

বিশাল দ্বীপপুঞ্জের দেশটি প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থানের কারণে ঘন ঘন ভূমিকম্পের সম্মুখীন হয়, এটি একটি তীব্র ভূমিকম্পের ক্রিয়াকলাপ যেখানে টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষ হয় যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে প্রসারিত হয়।

২০২১ সালের জানুয়ারিতে সুলাওয়েসি দ্বীপে ৬.২ মাত্রার একটি ভূমিকম্পে ১০০ জনেরও বেশি মানুষ মারা যায় এবং হাজারও মানুষ গৃহহীন হয়ে পড়ে।

ডেইলি-বাংলাদেশ/আরএএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!