গ্রাফিক্স ডিজাইনার কাম সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ নিয়োগ
অনলাইন পোর্টাল ডেইলি বাংলাদেশ
আইটি বিভাগ
ঠিকানা- ২৪ উত্তর কাফরুল, ঢাকা।
নিয়োগ বিজ্ঞপ্তি
.png)
১। পদের নামঃ গ্রাফিক্স ডিজাইনার কাম সোশ্যাল মিডিয়া এক্সিকিউটিভ।
২। সাধারণ তথ্যাদিঃ
ক। সর্বসাকুল্যে বেতন ও ভাতাঃ আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।
খ। আবেদনপত্র প্রেরণের সর্বশেষ তারিখ ও সময়ঃ ১৫ ডিসেম্বর ২০২১।
গ। আবেদনপত্র প্রেরণের ঠিকানাঃ [email protected]
৩। প্রধান দায়িত্ব ও কর্তব্যঃ
ক। ফটোশপ, ইলাস্ট্রেটর, প্রিমিয়ার প্রো সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে।
খ। মাইক্রোসফট অফিস, এক্সেল, পাওয়ার পয়েন্ট সম্পর্কে পরিপূর্ণ ধারণা থাকতে হবে।
গ। সোশ্যাল মিডিয়া-ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, গুগল অ্যাড সম্পর্কে ধারণা থাকতে হবে।
ঘ। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও) সম্পর্কে ধারণা থাকতে হবে।
ঙ। দ্রুত কাজের দক্ষতা থাকতে হবে।
৪। যোগ্যতা ও অভিজ্ঞতা।
ক। শিক্ষাগত যোগ্যতাঃ
(১) ডিপ্লোমা ইন কম্পিউটার/কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি/গ্রাফিক্স ডিজাইন।
খ। জ্ঞান এবং অভিজ্ঞতাঃ ন্যূনতম ০২ বৎসরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে।
৫। দক্ষতা/সক্ষমতা এবং ভাষাগত জ্ঞান।
ক। দক্ষতাঃ
(১) ডিজিটাল মার্কেটিং।
(২) গ্রাফিক্স ডিজাইন এবং মাল্টিমিডিয়া (এনিমেশন, অডিও/ভিডিও এবং ফটো এডিটিং)।
(৩) পাঠক বান্ধব ডিজাইনের যোগ্যতা থাকতে হবে।
(৪) সোশ্যাল মিডিয়ায় চলমান ট্রেন্ড ফলো করে ব্যানার ডিজাইনের যোগ্যতা থাকতে হবে।
(৫) সৃজনশীল এবং সৃষ্টিশীল কাজের মানসিকতা থাকতে হবে।
(৬) সংবাদমাধ্যমে চলমান ইস্যু এবং সে অনুযায়ী কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
খ। ভাষাগত জ্ঞানঃ বাংলা ও ইংরেজি ভাষার ওপর বিশেষ দক্ষতা।