বিভাগ: ইতিহাস বিভাগ
পদের নাম : উচ্চমান সহকারী
.png)
পদসংখ্যা : ১টি
আবেদন যোগ্যতা : প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.০০ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ সহ স্নাতক পাস হতে হবে। প্রার্থীকে প্রশাসনিক বা সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে। সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন স্কেল : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।
কলাভবন ক্যাফেটেরিয়া
পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক।
পদসংখ্যা : ১টি
আবেদন যোগ্যতা : প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.০০ এবং সিজিপিএ ৪ স্কেলে ন্যূনতম ২.৭৫ সহ স্নাতক পাস হতে হবে। প্রার্থীকে সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬ মাসের কম্পিউটার প্রশিক্ষণসহ কম্পিউটার পরিচালনায় দক্ষ হতে হবে।
বেতন : জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয় শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার
পদের নাম : ড্রাইভার
পদসংখ্যা : ১টি
আবেদন যোগ্যতা : প্রার্থীকে এসএসসি ও এইচএসসি বা সমমানে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএ ৫ স্কেলে ন্যূনতম ৩.০০ পেতে হবে। পাশাপাশি বিআরটিএ লাইসেন্সধারী হতে হবে। শিক্ষা জীবনে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য নয়।
যেভাবে আবেদন করতে হবে
প্রার্থীকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের অনুকূলে প্রদেয় ৩০০/- (তিনশত) টাকা মূল্যমানের ব্যাংক ড্রাফট/ পে-অর্ডার (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়) এবং সব পরীক্ষায় পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখপূর্বক রেজিস্ট্রার বরাবর লিখিত আবেদনপত্র আগামী ০৬-০৩-২০২২ খ্রিস্টাব্দ থেকে ২১-১১-১৪২৮ বঙ্গাব্দ তারিখের মধ্যে ক্রমিক-১- এর আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান অফিসে, ক্রমিক-২ এর আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন ক্যাফেটেরিয়ার ভারপ্রাপ্ত কর্মকর্তার অফিসে এবং ক্রমিক-৩ এর আবেদনপত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী ডা. মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টারের প্রধান মেডিকেল কর্মকর্তার অফিসে পৌঁছাতে হবে।
চাকরিরত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরির অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেয়া যেতে পারে।
আবেদনপত্রের সাথে যা যুক্ত করতে হবে :
আবেদনকারীদের অবশ্যই আবেদনপত্রে তার শিক্ষাগত যোগ্যতার সকল সার্টিফিকেট ও ডিগ্রি উল্লেখ করতে হবে। এরূপ কোনো তথ্য গোপন করলে বা উল্লেখ না করলে ভবিষ্যতে তার পরীক্ষা পাশের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়াও পদোন্নতি নীতিমালায় বর্ণিত পয়েন্ট সুবিধা দেয়া হবে না।
আবেদনের শেষ তারিখ : ৬ মার্চ, ২০২২।
বিস্তারিত বিজ্ঞপ্তিতে
