ম্যানেজমেন্ট ট্রেইনি পদে কর্মী নিয়োগ দেবে বেসরকারি আইএফআইসি ব্যাংক লিমিটেড। তবে কতজন নেবে, তা বলা হয়নি বিজ্ঞপ্তিতে। ২৫ সেপ্টেম্বর ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।
যোগ্যতা: আবেদনের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনে কমপক্ষে তিনটি পরীক্ষায় প্রথম শ্রেণি/ বিভাগ বা সমমানের জিপিএ/ সিজিপিএ থাকতে হবে। কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি/ বিভাগ বা সমমানের জিপিএ/ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। আবেদনের জন্য অভিজ্ঞতার প্রয়োজন নেই। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে।
.png)
কর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থান। ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগপ্রাপ্ত প্রার্থীদের এই ব্যাংকে কমপক্ষে পাঁচ বছর চাকরির নিশ্চয়তা দিয়ে বন্ডে সই করতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগ পেলে এক বছর প্রবেশনকালে মাসিক বেতন হবে ৫৬ হাজার ৮০০ টাকা। প্রবেশনকাল শেষে সিনিয়র অফিসার হিসেবে চাকরি স্থায়ী হলে মাসিক বেতন হবে ৭৭,১০২ টাকা। এর সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা রয়েছে।
আগ্রহী প্রার্থীদের আইএফআইসি ব্যাংকের ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত: 