ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

এসএসসি পাসে বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরির সুযোগ

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:৫৪, ১৯ নভেম্বর ২০২২
এসএসসি পাসে বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরির সুযোগ
ছবি: অন্তর্জাল

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমানবাহিনী। এমওডিসি (জিডি) ও এমওডিসি (ক্লার্ক) ট্রেডে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ২৪ নভেম্বর আবেদন শুরু হয়ে চলবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

আবেদনের যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.০০ থাকতে হবে। বয়স ১৬ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৮ ইঞ্চি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি, প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। চোখের ক্ষমতা ৬/৬ এবং স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হতে হবে। বর্ণান্ধ গ্রহণযোগ্য নয়। ওজন হতে হবে বয়স ও উচ্চতা অনুযায়ী।

যেভাবে আবেদন করবেন: বিজ্ঞপ্তি দেখে বিস্তারিত জেনে আবেদন করুন।

Advertisement

বিজ্ঞপ্তি

ডেইলি-বাংলাদেশ/এস
লিংক সফলভাবে কপি হয়েছে!