ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

ওয়ার্ল্ড ভিশনে চাকরি, বেতন ৭০ হাজার

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৪:২৪, ২৬ ফেব্রুয়ারি ২০২৩
ওয়ার্ল্ড ভিশনে চাকরি, বেতন ৭০ হাজার
প্রতীকী ছবি

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ। এতে নেটওয়ার্ক অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি বিভাগে লোকবল নিয়োগ দেওয়ার কথা বলা হয়েছে। আগ্রহীরা অনলাইনে আবেদন করার সুযোগ পাচ্ছেন।

পদের নাম: আইসিটি স্পেশালিষ্ট। 

পদের সংখ্যা: ১টি। 

আবেদন যোগ্যতা: ইনফরমেশন টেকনোলজি বা কম্পিউটার সায়েন্স বা সমমান বিষয়ে ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেসিক আইটি সিস্টেম, ইন্টারনাল কন্ট্রোল সম্পর্কে ধারণা থাকতে হবে। প্রার্থীর বয়স কমপক্ষে ২৮ বছর হতে হবে। নারী ও পুরুষ উভয় আবেদন করতে পারবেন।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৬০,০০০-৭০,০০০ টাকা প্রদান করা হবে। টিএ, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, সাপ্তাহিক দুইদিন ছুটি, গ্র্যাচুয়েটি ও উৎসব ভাতা প্রদান করা হবে।

আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে <<<এখানে>>> ক্লিক করুন। চূড়ান্ত নিয়োগের পর ঢাকায় কাজের আগ্রহ থাকতে হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!