ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

বাংলাদেশ বিমানে আকর্ষণীয় বেতনে চাকরি

জব কর্ণার ডেস্ক
প্রকাশিত: ১৪:০৫, ২৩ মার্চ ২০২৩
বাংলাদেশ বিমানে আকর্ষণীয় বেতনে চাকরি
ফাইল ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের ড্যাশ ৮-৪০০ এয়ারক্র্যাফটের জন্য লোকবল নিযোগ দেবে।

পদের নাম: ক্যাপ্টেন ড্যাশ ৮-৪০০।

পদের সংখ্যা: ৪।

Advertisement

আবেদন যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থী বয়স সর্বোচ্চ ৬০ বছর। সিএএবি এয়ারলাইন ট্রান্সপোর্ট পাইলট লাইসেন্সধারী (এটিপিএল) হতে হবে।

প্রথম শ্রেণির মেডিকেল সনদ থাকতে হবে। মাল্টি ক্রু ও মাল্টি ইঞ্জিনের উড়োজাহাজ চালনায় অন্তত ২ হাজার ঘণ্টা ফ্লাইং অভিজ্ঞতা থাকতে হবে।

ড্যাশ ৮-এ অন্তত ৫০০ ঘণ্টা কমান্ড বা সমমান/উচ্চতর ক্যাটাগরির বাণিজ্যিক প্যাসেঞ্জার এয়ারক্র্যাফটে ৫০০ ঘণ্টা কমান্ডের অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশনের (আইসিএও) মানদণ্ড অনুযায়ী, ইংরেজি লেভেল ৪ বা এর বেশি থাকতে হবে। গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনার রেকর্ড থাকা যাবে না।

বেতন ও সুযোগ সুবিধা: আকর্ষণীয় বেতনের সঙ্গে প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আবেদন যেভাবে: আগ্রহীদের ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্রের সঙ্গে পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত; সদ্য তোলা ৫ কপি রঙিন ছবি; বৈধ এটিপিএল সনদ; জাতীয় পরিচয়পত্র ও প্রথম শ্রেণির বৈধ মেডিকেল সনদ; ফ্লাইং অভিজ্ঞতার সনদ ও লগবুকের শেষ ২ পৃষ্ঠার কপিসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে পাঠাতে হবে ম্যানেজার রিক্রুটমেন্ট অ্যান্ড স্ট্যাফিং, বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেড, বলাকা ভবন (তৃতীয় তলা), এইচএসআইএ, কুর্মিটোলা, ঢাকা-১২২৯- এই ঠিকানায়।

আবেদনের শেষ সময়: ৬ এপ্রিল ২০২৩।

বিজ্ঞপ্তি- বাংলাদেশ বিমান

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!