ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ চাকরি ]

সিনেমা দেখে মাসে আয় হবে আড়াই লাখ টাকা

জব কর্নার ডেস্ক
প্রকাশিত: ১৫:২৬, ১৭ নভেম্বর ২০২৩
সিনেমা দেখে মাসে আয় হবে আড়াই লাখ টাকা
ছবি: সংগৃহীত

কর্মী হিসেবে নিয়োগ দিতে সিনেমাপ্রেমীদের খুঁজছে ব্লুমসিবক্স নামের এক মার্কিন প্রতিষ্ঠান। বেতন দেয়া হবে ২ হাজার ৫০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা আড়াই লাখ টাকারও বেশি।

মার্কিন সংবাদমাধ্যমগুলোর খবর, ব্লুমসিবক্স এজন্য সিনেমার তালিকাও প্রকাশ করেছে। সবগুলোই বড়দিনকেন্দ্রিক সিনেমা। নিয়োগপ্রাপ্তরা এই সিনেমাগুলো দেখে প্রত্যেকটির আলাদা করে রিভিউ লিখে ইনস্টাগ্রামে পোস্ট করবেন। ফেস্টভিটি ফ্যাক্টর, টিয়ারজার্কার টেস্ট, রসায়ন ও বারবার দেখার প্রবণতা চেক করে লিখবেন তারা।

সিনেমা দেখার সময় দর্শকদের গরম কফি, দুই জোড়া ভালো মোজা, পিককে এক বছরের সাবস্ক্রিপশন ও ১২ মাসে ফুলের তোড়ার ব্যবস্থা করবে। প্রতি মাসেই দর্শকদের বাড়িতে পৌঁছাবে তাজা ফুল।

Advertisement

নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে লেখা হয়, ‘আমরা চাই আমাদের কর্মীরা সবচয়ে ভালো মুডে সিনেমাগুলো দেখবে। তাই আমরা তাদের গরম কফি, দুই জোড়া আল্ট্রাকজি মোজা এবং পিককের এক বছরের সাবস্ক্রিপশন দিচ্ছি। তারা বলেন, ‘চূড়ান্ত বিজয়ীদের আমরা ১২ মাস ফুল পাঠাবো। প্রতি মাসেই তাদের দরজায় পৌঁছে যাবে মৌসুমের সবচেয়ে তাজা ফুল।’

সূত্র: নাইন নিউজ

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!