[ চাকরি ]
অভিজ্ঞতা ছাড়া ৩ পদে এনআরবিসি ব্যাংকে চাকরি
ফাইল ছবি
জনবল নিয়োগ দেবে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি জানিয়েছে, তারা তিন ক্যাটাগরির পদে লোক নেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম: প্রবেশনারি অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
বেতন: ৪৫,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অথবা বিদেশি কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
.png)
২. পদের নাম: ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
বেতন: ৩৫,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
৩. পদের নাম: ট্রেইনি জুনিয়র অফিসার
পদসংখ্যা: অনির্ধারিত
বেতন: ২৮,০০০ টাকা।
আবেদনের যোগ্যতা: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বয়সসীমা: ৩০ বছর
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন।
আবেদনের সময়সীমা: আগামী ৩১ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এনকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!