ঢাকা,  বুধবার   ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

[ চাকরি ]

স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:২০, ২৮ অক্টোবর ২০২৬
স্নাতক পাসেই এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ
ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসির লোগো। ফাইল ছবি

বেসরকারি ব্যাংকিং প্রতিষ্ঠান ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি (এনসিসি ব্যাংক) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটির সেন্ট্রালাইজড ইউনিট ফর জেনারেল ব্যাংকিং বিভাগে ‘ডিলিং অফিস (জেও টু ইও)’ পদে কর্মী নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বিডিজবস ডটকমে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৬ অক্টোবর থেকে আবেদন শুরু হয়েছে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

পদের নাম: ডিলিং অফিস (জেও টু ইও)।

বিভাগ: সেন্ট্রালাইজড ইউনিট ফর জেনারেল ব্যাংকিং।

পদসংখ্যা: নির্ধারিত নয়।

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে এমবিএ, এমবিএম, স্নাতকোত্তর অথবা স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

চাকরির ধরন: বেসরকারি, পূর্ণকালীন।

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ।

বয়সসীমা: বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট করে উল্লেখ করা হয়নি।

কর্মস্থল: ঢাকা।

বেতন ও অন্যান্য সুবিধা: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। এ জন্য বিডিজবসের নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।

আবেদন শুরুর তারিখ: ২৬ অক্টোবর ২০২৬।

আবেদনের শেষ তারিখ: ১০ নভেম্বর ২০২৬।

আবেদন পদ্ধতি: অনলাইন।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন: https://bdjobs.com/h/details/1549355?ln=1

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!