মোবাইলের কোর্ট পরিচালনায় ম্যাজিস্ট্রেটদের সর্তক থাকার পরামর্শ দিয়েছেন হাইকোর্টের। আদালত বলেছেন, কার্যালয়ে নয়, ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করতে হবে। একই সঙ্গে মোবাইলের কোর্ট পরিচালনায় সংশ্লিষ্ট আইনের বিষয় যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করতে বলেছে আদালত।
বৃহস্পতিবার নেত্রকোণায় দুই শিশুকে সাজার বিষয়ে মোবাইল কোর্ট সম্পর্কে কয়েকটি পর্যবেক্ষণসহ রুল নিষ্পত্তি করে এ আদেশ দেন বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের বেঞ্চ।
.png)
গত ৪ আগস্ট একটি জাতীয় দৈনিকে ‘বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে দণ্ড’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে নেত্রকোণার আটপাড়া উপজেলার সহকারী কমিশনার সুলতানা রাজিয়ার ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ নিরোধ আইনে দুই শিশুকে এক মাসের সাজা দেয়। পরে, হাইকোর্টের আদেশে তাদের মুক্তি মেলে।