ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

ওজন কমাতে পুদিনা পাতার এই ব্যবহার আগে জানতেন কি?

লাইফষ্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১০, ৭ এপ্রিল ২০২০
ওজন কমাতে পুদিনা পাতার এই ব্যবহার আগে জানতেন কি?
ছবি: ওজন কমায় পুদিনা পাতা

প্রাচীনকাল থেকেই পুদিনা পাতা আয়ুর্বেদ চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। পাশাপাশি রান্নার স্বাদ গন্ধ বাড়াতে এর জুড়ি নেই। পুদিনা পাতায় রয়েছে নানা পুষ্টি উপাদান। যা আমাদের শরীরের বিভিন্ন স্বাস্থ্য সমস্যার প্রাকৃতিক সমাধান। 

পুদিনা পাতা প্রাকৃতিক রিফ্রেশের কাজ করে। যা আপনার মুখের দুর্গন্ধ দূর করে দাঁত ভালো রাখবে। এছাড়াও নিয়মিত পুদিনা পাতা খেলে বদহজম, বমিভাব, শ্বাসকষ্ট, বিষণ্ণতা দূর হয়। 

পুদিনা পাতায় ক্যালরির পরিমাণ খুবই  কম থাকে। এতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে। যা আপনার বদহজম প্রতিরোধে, উচ্চ কোলেস্টেরলের মাত্রা এবং ওজন কমাতে সহায়তা করবে। পুদিনা পাতা আপনি অনেক ভাবেই খেতে পারেন। তবে ওজন কমাতে কীভাবে খাবেন পুদিনা? জেনে নিন উপায়গুলো- 

Advertisement

> কাঁচা অবস্থায় সালাদের সঙ্গে খেতে পারেন। আবার রান্নায়ও ব্যবহার করতে পারেন। 

> পুদিনার চা খেতে পারেন। ওজন কমাতে তাজা পুদিনার পাতা পানিতে ফুটিয়ে চায়ের মতো পান করুন।  

> এছাড়াও ডিটক্স বানিয়েও খেতে পারেন। এজন্য সমপরিমাণ পুদিনা আর ধনিয়া পাতা নিয়ে নিন। এরসঙ্গে বিট লবণ, গোলমরিচ গুঁড়া, অর্ধেক লেবুর রস মিশিয়ে ব্লেন্ড করে নিন। সকালে খালি পেটে পান করুন এই পানীয়। 

ওজন কমাতে পুদিনা চা বা ডিটক্স পানীয় আপনাকে খুবই সহায়তা করবে। নিয়মিত এই পানীয় পান করুন। পাশাপাশি ফ্যাটযুক্ত এবং ক্যালরি সমৃদ্ধ তৈলাক্ত খাবারগুলো এড়ানো চলুন। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!