অনেকেই ভাবেন রাতে খাবার খাওয়া বন্ধ করে দিলেই ওজন কমে যাবে। তবে জানেন কি, দীর্ঘ সময় না খেয়ে থাকলে ওজন কমার পরিবর্তে শরীরের নানা ধরনের সমস্যা দেখা দেয়। এমনকি ওজন আরও বেড়ে যায়। তাই ওজন কমাতে এখন থেকে রাতের খাবার বন্ধ না করে বরং বেশি করে খান। এতে পেটও ভরবে সঙ্গে ওজনও কমবে। তবে সেই ম্যাজিক খাবারগুলো সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে। চলুন তবে জেনে এয়া যাক সেই জাদুকরী খাবারগুলো সম্পর্কে-
> রাতে খাবারের পরে কয়েকটা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ চেরি খান। দ্রুত ওজন কমবে।
.png)
> সবজি বা সালাদ হিসেবে নিয়মিত ব্রকলি খান।
> হজমশক্তি বাড়িয়ে শরীরের অতিরিক্ত ওজনও কমাতে সাহায্য করে গ্রিন টি। তাই প্রতিরাতে এক কাপ গ্রিন টি পান করুন।
> ডাক্তারের পরামর্শ নিয়ে রাতে একটি করে সিদ্ধ ডিম খেতে পারেন। মনে রাখবেন, ডিম কিন্তু ওজন বাড়ায় না। বরং প্রোটিনের পরিমাণ বাড়ায় সঙ্গে ফ্যাট, ক্যালোরি বার্ন করতেও সাহায্য করে।
> রাতে ঘুমাতে যাওয়ার ঘণ্টা দুই আগে পুষ্টিকর ও ভিটামিন সমৃদ্ধ একমুঠো পরিমাণে বাদাম খেলেও ওজন কমানো যায়।
> রাতে রিচফুড খাওয়ার পরিবর্তে অল্প ভাত বা রুটির সঙ্গে বেশি ছোট মাছ, সবজি ও সালাদ খান। ঘুমানোর অন্তত কয়েক ঘণ্টা আগেই রাতের খাবার খেয়ে নিন।
> বার্গার-পিজা-মিষ্টি খাবার পছন্দের হলেও ওজন কমাতে চাইলে, মাসে দুই একবারের বেশি এগুলো খাওয়া যাবে না।