ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

উইপোকা নিধনের ঘরোয়া চার উপায়

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৫:৩৩, ৭ আগস্ট ২০২০
উইপোকা নিধনের ঘরোয়া চার উপায়
উইপোকা

বাড়িতে উইপোকার উপদ্রপ বেড়ে গেলে যন্ত্রণার শেষ থাকে না। উইপোকা বইয়ের তাক, শোবার ঘরের বিছানা, সিঁড়ির তলা সব জায়গাতেই ছড়িয়ে পড়ে। যা থেকে সহজে পরিত্রাণ পাওয়া যায় না।

তবে জানেন কি, আপনার হাতের কাছেই রয়েছে কিছু টোটকা, যা উইপোকার উপদ্রপ থেকে আপনাকে মুক্তি দেবে। চলুন তবে জেনে নেয়া যাক সম্পূর্ণ ঘরোয়া উপায়ে উইপোকা নির্মূল করার পদ্ধতি সম্পর্কে-

> নিম পাতা উইপোকা নিধনে দারুণ কাজ করে। প্রথমে নিম পাতা শুকিয়ে গুঁড়া করে নিন। এবার বইয়ের তাকে, কাঠের আলমারি বা অন্যান্য আসবাবপত্রের কোণায় কোণায় ছড়িয়ে দিন গুঁড়া করা নিম পাতা। প্রতি সপ্তাহে একবার করে নিম পাতা গুঁড়া ছড়ালেই ফল পাবেন হাতেনাতে।

Advertisement

> আসবাবের কোণায়, কাঠের আলমারিতে জামা-কাপড়ের ভাজে ভাজে রাখুন, বক্স খাটের ভেতরে ন্যাপথলিন রেখে দিন। ন্যাপথলিনের কড়া গন্ধে উইপোকা আসবাবপত্রের ধারে কাছেও ঘেঁষবে না।

> রান্না করার মশলাও কিন্তু কাজে লাগতে পারে আপনার বাড়ির উইপোকা নিধনের কাজে। কালো জিরা হলো যেকোনো পোকা-মাকড় তাড়ানোর অব্যর্থ টোটকা। রোদে কালো জিরা শুকাতে দিন। এরপর সেটা একটা কাপড়ের পুটলিতে বেঁধে যেখানে যেখানে উইপোকা বাসা বেঁধেছে, তার আশেপাশে রেখে দিন। উইপোকা ধারে-কাছেও ঘেঁষবে না।

> কর্পূরের গন্ধও উইপোকা সহ্য করতে পারে না। কাজেই কর্পূর গুঁড়া করে তরল প্যারাফিনের সঙ্গে মিশিয়ে ঘরের দেয়ালে ও আসবাবের গায়ে দিয়ে দিন। উইপোকার উপদ্রব কমতে বাধ্য।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!