তবে এখন কয়েকদিন অপেক্ষা করতে হয় না। বুদ্ধি থাকলে তা ঘণ্টাখানেকের মধ্যেই সম্ভব। দেখে নিন রেসিপিটি-
উপকরণ
.png)
* গরুর মাংস হাড় ছাড়া- ১ কেজি
* পেঁয়াজ- ১/২ কাপ
* আদা বাটা- ১ চা চামচ
* রসুন বাটা- ১ চা চামচ
* ধনেগুঁড়া- ১ চা চামচ
* জিরা গুঁড়া- ১ চা চামচ
* হলুদ গুঁড়া- ১ চা চামচ
* মরিচ গুঁড়া- স্বাদমতো
* গরম মসলার গুঁড়া- ১ চা চামচ
* এলাচ- ৩টি
* দারুচিনি- ২ টুকরো
* তেজপাতা- ২টা
* লবণ- স্বাদমতো
* তেল- ১/৪ কাপ
* পানি- ২ কাপ
* পেঁয়াজ- ১/২ কাপ
প্রণালি
একটি পাত্রে তেল নিন। এবার পেঁয়াজ কুচি আধা কাপ তেলে বাদামি করে ভেকে নিন। এবার সেখানেই সব মসলা কষিয়ে নিয়ে মাংস দিয়ে দিতে হবে। পরিমাণ মতো পানি দিয়ে মাংস সেদ্ধ করে নিতে হবে। অনেকক্ষণ জ্বাল দিয়ে মাংসের পানি শুকিয়ে গেলে নামিয়ে নিতে হবে। এবার মাংস নেড়েচেড়ে ঝুরা করে নিতে হবে।
অল্প তেলে ১ কাপ পেঁয়াজ বাদামি করে ভেজে ঝুরা মাংস দিয়ে নাড়তে হবে। ভাজা ভাজা হয়ে গেলে গরম মসলা ও গোলমরিচের গুঁড়া দিয়ে মাংস নামিয়ে নিতে হবে । এভাবেই ঝুরা মাংস রান্না হয়ে গেল। এর পর খাওয়ার আগে গরম করে পরিবেশন করতে হবে।
জেনে নিন
* ঝুরা মাংস রান্নার জন্য ৭০ ভাগ দেবেন সলিড মাংস। বাকি ৩০ ভাগ দেবেন চর্বি ও হাড়।
* ঝুরা মাংস রান্নার ক্ষেত্রে মসলা কম দিতে হবে যেন ঝোলের ঘনত্ব বেশি না হয়ে যায়।
* মাংসের টুকরো অবশ্যই বড় বড় হতে হবে।