ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

দেশের দক্ষিণ অঞ্চলের স্পেশাল রেসিপি ‘দক্ষিণী মুরগি’

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১৩:৪৯, ৩০ আগস্ট ২০২১
দেশের দক্ষিণ অঞ্চলের স্পেশাল রেসিপি ‘দক্ষিণী মুরগি’
দক্ষিণী মুরগি। ছবি: সংগৃহীত

আমাদের দেশের একেক অঞ্চলের রান্না একেক রকম। সব অঞ্চলেরই কিছু বিশেষ রেসিপি থাকে, যা খেতে দারুণ সুস্বাদু। তেমনি দক্ষিণ অঞ্চলের একটি সুস্বাদু রেসিপি দক্ষিণী মুরগি। এটি এই অঞ্চলের ঘরোয়া রেসিপি। যা অন্য অঞ্চলের খাবার থেকে একটু আলাদা।

চলুন তবে জেনে নেয়া যাক বাসায় সহজে দক্ষিণী মুরগি তৈরির পদ্ধতিটি-

উপকরণ: পরিমাণমতো তেল, দুই টেবিল চামচ পেঁয়াজকুচি, একটি তেজপাতা, একটি দারচিনি, দুটি এলাচ, ৫০০ গ্রাম মুরগির মাংস, স্বাদমতো লবণ, দুই টেবিল চামচ টক দই, দুই চামচ আদা বাটা, দুই চামচ রসুন বাটা, এক চা চামচ হলুদের গুঁড়া, তিন চা চামচ মরিচের গুঁড়া, দুই টেবিল চামচ মুরগির মাংসের মশলা, পরিমাণমতো পানি, দুই টেবিল চামচ নারকেল কুচি, দুই টেবিল চামচ সরিষা বাটা, সামান্য পরিমাণ ধনেপাতা কুচি, পরিমাণমতো শুকনো মরিচ কুচি।

Advertisement

প্রণালী: প্রথমে ফ্রাইপ্যানে তেল দিন। এতে পেঁয়াজ কুচি, তেজপাতা, দারচিনি, এলাচ, মুরগির মাংস ও লবণ দিয়ে ভেজে নিন। বাটিতে টক দই, আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া ও মুরগির মাংসের মশলা দিয়ে ভালোভাবে গুলিয়ে নিন।

এবার গোলানো মশলা ফ্রাইপ্যানে ঢেলে পানি দিয়ে কষিয়ে নিন। কষানো হলে নারকেল কুচি ও সরিষা বাটা দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে ধনেপাতা কুচি ও শুকনো মরিচ কুচি দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের দক্ষিণী মুরগি। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!