একটি বৃষ্টির দিন শীতল বাতাসের মনোরম আবহাওয়া নিয়ে আসে। বৃষ্টি অনেকের কাছেই একটি স্পেশাল আবহাওয়া। বৃষ্টির দিন যেমন প্রেমিক প্রেমিকার কাছে একটি রোমান্টিক ও ভালোবাসার দিন। ঠিক তেমনি এটি নিঃসঙ্গ ব্যক্তিদের হৃদয়ের কষ্টগুলোকে যেন নতুন করে মনে করিয়ে দেয়।
চলুন আজ যেনে নেই কিভাবে বৃষ্টিময় সকালটাকে একটু একটু করে সুন্দর করা যায়।
.png)
গান বা কবিতা
একটি ভালো গান মনকে প্রশান্ত করতে পারে। গান মনের শক্তি জোগাতে পারে। তাই বৃষ্টিময় দিনের শুরুতে একটি গান শুনুতে পারেন। ঘুম থেকে উঠে গান ছেড়ে দিন। অথবা আপনার পছন্দের কোনো কবিতা আবৃত্তি করে নিতে পারেন। নিজে না পারলে ইন্টারনেটে সার্চ করে আবৃত্তি শুনতে পারেন। এতে আপনার মন সতেজ হবে।
চা হাতে দাঁড়ান বারান্দায়
মেঘলা দিনগুলো যেন জীবনের একটি আয়না। বৃষ্টির দিনগুলোতে জানলার পাশে বা বারান্দায় দাঁড়ান চা হাতে। দেখবেন বিভিন্ন চিন্তা ভাবনাগুলো পাড়ি দিচ্ছে দিগন্তের ওপারে। মেঘলা দিনের ঠাণ্ডা হাওয়া আর রিমঝিম বৃষ্টিতে মনে পড়ে যাবে শৈশবের বৃষ্টি নিয়ে খেলার সেই দিনগুলোর কথা। আপনার আগামীকে একটু সুন্দর করার জন্য এমন অতীতকে মনে করা খুব দরকার।
চোখ বুজে অনুভব করুন বৃষ্টিকে
বৃষ্টি ফোটার ছোঁয়ায় মন মানে না। মানে চায় অনেক কিছুই। কর্মব্যস্ত গতানুগতিক জীবনে অনেকে বৃষ্টির ভেতর খুঁজে ফেরেন সজীবতার আমেজ। বৃষ্টিতে ভিজে অনুভব করেন দারুণ এক রোমাঞ্চ। যদিও নগরজীবনে শখ করে বৃষ্টিতে ভেজার সময় ও সুযোগ সহজে মেলে না। তাই বৃষ্টির কাছে গিয়ে দাড়াতে পারেন। চোখ বুজে অনুভব করুন বৃষ্টিকে। বৃষ্টির শব্দটাকে নিজের কানে নিন যত্ন করে।
ভালোলাগার কাজটি করুন
বৃষ্টির সকালে অল্প সময়ের জন্য হলেও আপনার ভালোলাগার কাজটি অল্প সময়ের জন্য হলেও করুন। অনেকেই বই পড়তে পছন্দ করেন। বৃষ্টির দিনে উপন্যাস পড়তে পারেন।
প্রিয়জনের সঙ্গে যোগাযোগ
প্রিয়জন যদি কাছে না থাকে তবে তার সঙ্গে মোবাইলে একটু যোগাযোগ করে নিন। সুন্দর করে কথা বলুন। দূরে থাকা বাবা-মা, ভাই-বোন, স্ত্রী-সন্তানের সঙ্গে কথা বলুন। প্রিয়জনকে এসএমএস দিতে পারেন।
খেতে পারেন খিচুড়ি
বৃষ্টিতে সকালে ভুনা খিচুড়ি হলে কিন্তু মন্দ হয় না। বৃষ্টিতে মন চায় বন্ধুদের ও অতিথিদের কাছে পেতে। আর বৃষ্টির দিনে অতিথি মানেই অপ্যায়নে থাকে খিচুড়ি। শুধু অতিথি নয়, বৃষ্টির দিনে পরিবারসহ খিচুড়ি খাওয়াতে যেন অন্য রকম অনুভুতি কাজ করে। আর সঙ্গে ইলিশ ভাজা হলে যেন ভিন্ন মাত্রা যুক্ত হয়। তাই বৃষ্টিস্নাত আবহাওয়ায় চাইলেই পেটপুরে আয়েশ করে খেতে পারেন খিচুড়ি। বৃষ্টি বিলাস উদযাপন করবার এযেন মোক্ষম হাতিয়ার।