ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

সুস্থ থাকতে শীতকালে খান পাঁচ খাবার 

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮, ৯ ডিসেম্বর ২০২১
সুস্থ থাকতে শীতকালে খান পাঁচ খাবার 
শীতকালে সুস্থ থাকতে যা খাবেন। ছবি: সংগৃহীত

শীতকাল মানেই পুষ্টিতে ভরপুর বাহারি রংবেরঙের ফল ও সবজির সমাহার। এই সময় বাজারে গেলে সবুজ শাকসবজির দেখা মেলে চারপাশে। এছাড়াও বিভিন্ন ফল রয়েছে যা বছরের অন্যান্য সময় পাওয়া কঠিন। এই ফল ও সবজিগুলো স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত উপকারী হয়।

তবে শীতের মৌসুমকে ভালোভাবে উপভোগ করতে হলে এবং সুস্থ থাকতে চাইলে এই সময় বিশেষ কিছু খাবার খাওয়া উচিত। সবুজ শাকসবজি, ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু- এ সবই শীতের খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত।

শীতকালে কোন কোন খাবার খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করবেন, তা উল্লেখ করেছেন পুষ্টিবিদ রুজুতা দিবেকার। চলুন তবে জেনে নেয়া যাক সেই খাবারগুলো সম্পর্কে- 

Advertisement

আমলকী

আমলকী সংক্রমণ থেকে রক্ষা করে। চ্যবনপ্রাশ, শরবত বা মোরব্বা হিসেবে এটি খেতে পারেন।

তেঁতুল

রুজুতা আরো জানিয়েছেন, তেঁতুল একটি ভালো পাচক। দইয়ের সঙ্গে এটি মিশিয়ে পান করতে পারেন।

আরো পড়ুন: কোন তেলে রান্না করা বেশি উপকারী

তিল ও গুড়

শীতকালে বেশি করে তিল-গুড় খাওয়া উচিত। রুজুতা দিবেকারের মতে, হাড় ও জয়েন্টের জন্য অধিক উপকারী তিল-গুড়।

আখ

রুজুতা জানিয়েছেন যে, আখ লিভারকে পুনরুজ্জীবিত করে। পাশাপাশি ত্বককেও উজ্জ্বল রাখে। শীতকালে আখের রসকে নিজের ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন। ফাইবার সমৃদ্ধ আখের রস আবার ওজন কম করতেও সাহায্য করে। এমনকি শরীরের মেটাবলিক রেট বাড়াতেও সাহায্য করে আখ। 

কুল 

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে কুল। যে সমস্ত শিশুরা শীতকালে প্রায়ই অসুস্থ হয়ে পড়ে, তাদের পক্ষে কুল উপকারী। রুজুতা দিবেকার এ-ও জানিয়েছেন যে, কুল আমাদের খাবারের বৈচিত্রতা উন্নত করতে সাহায্য করে। স্ন্যাক বা ফলের সালাদে কুল অন্তর্ভুক্ত করতে পারেন। ভিটামিন সি ও অ্যান্টি অক্সিডেন্টে সমৃদ্ধ কুল ত্বকের জন্য খুব ভালো। এর ফলে কোষের ক্ষতি হয় না এবং মুখে বার্ধক্যের ছাপ দেখা দেয় না।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!