ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

শুরু হচ্ছে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি এবং দাদা ২০২২’র অডিশন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ২১:১৭, ১৪ সেপ্টেম্বর ২০২২
শুরু হচ্ছে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি এবং দাদা ২০২২’র অডিশন
‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি এবং দাদা ২০২২’ রিয়েলিটি শো-এর বিচারক মণ্ডলী

দীর্ঘ ২৭ বছর ধরে দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অন্যতম ব্র্যান্ড হিসেবে পরিচিত ‘বিশ্বরঙ’। এই আড়াই যুগে বিভিন্ন ইভেন্ট আয়োজনের মাধ্যমে ফ্যাশন ইন্ডাস্ট্রিকে বহু প্রতিভাবান মডেল উপহার দিয়েছে প্রতিষ্ঠানটি। যারা নিজস্ব প্রতিভায় প্রতিনিয়ত আলোকিত করছেন মিডিয়া অঙ্গনকে।

এরই ধারাবাহিকতায় ‘বিশ্বরঙ’ এবং যমুনা ফিউচার পার্কের আয়োজনে সপ্তমবারের মতো শুরু হচ্ছে রিয়েলিটি শো ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি এবং দাদা-২০২২’। এছাড়া দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দাদা ২০২২’।

আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে শুরু হচ্ছে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি এবং দাদা ২০২২’ রিয়েলিটি শো-এর অডিশন রাউন্ড। এতে বিচারক হিসেবে থাকবেন ফ্যাশন ডিজাইনার এবং বিশ্বরঙ-এর কর্নধার বিপ্লব সাহা, খ্যাতিমান কোরিওগ্রাফার বুলবুল টুম্পা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল মারিয়া কিসপট্টা, উপস্থাপিকা, অভিনেত্রী, মডেল মৌসুমী মৌ, জনপ্রিয় নায়ক শিপন মিত্র, মডেল সাঞ্জু জন, মডেল আজাদ ফারহানা লিমি এবং সংগীত শিল্পী জাকিয়া সুলতানা কর্ণিয়া।

Advertisement

বিগত বছরগুলোতে ‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি এবং দাদা’ প্লাটফর্মের বিজয়ীরা সবাই এখন ভালো মানের নাটক, সিনেমা, বিজ্ঞাপন উপহার দিচ্ছেন। এ কারণে আগামীর উজ্জ্বল নক্ষত্র হতে আগ্রহীদের এই রিয়েলিটি শো-তে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছে ‘বিশ্বরঙ’।

‘শারদ সাজে বিশ্বরঙ-এর দিদি এবং দাদা ২০২২’ রিয়েলিটি শো সম্পর্কে বিস্তারিত জানতে ০১৮১৯২৫৭৭৬৮ নম্বরে কল এবং ওয়েবসাইট (www.bishworang.website) ভিজিট করার আমন্ত্রণ জানিয়েছে ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!