সাবেক ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট তার বক্তব্যে ট্রাম্পের অধীনে ভঙ্গুর মার্কিন অর্থনীতির সমালোচনা করেন।
অর্থনীতিকে পুনরোদ্ধার করতে তিনি আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদে জো বাইডেন এবং ভাইস প্রেসিডেন্ট পদে কামালা হ্যারিসকে সমর্থন দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান। ভোটারদের উদ্দেশে ওবামা বলেন, বাইডেন এবং হ্যারিস এটা নিশ্চিত করবেন যে অর্থনীতি শুধু ধনীদের সুবিধা দিয়ে যাবে না, সাধারণ মানুষের স্বার্থে এটি কাজ করবে।
.png)
হোয়াইট হাউজে এর প্রতিক্রিয়ায় ট্রাম্প বলেছেন, ওবামা মার্কিনিদের মনে যে ভীতি ছড়িয়েছেন শুধু সেই কারণে তিনি নির্বাচিত হয়েছেন।
সংবাদ সংস্থা বিবিসির খবরে জানা যায়, ডেমোক্র্যাটিক দলের সমাবেশের তৃতীয় রাতে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পান কমলা হ্যারিস । বৃহস্পতিবার শেষ দিনে বক্তব্য রাখবেন দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ট্রাম্প-পেন্স জুটিকে চ্যালেঞ্জ করবেন বাইডেন-কমলা জুটি।
এই দুজনকে সমর্থন জানাতে গিয়ে ওবামা ট্রাম্পের কড়া সমালোচনা করেন। ফিলাডেলফিয়ার মিউজিয়াম অব দ্য আমেরিকান রেভুলিউশন থেকে সরাসরি সম্প্রচার করা বক্তব্যে সাবেক প্রেসিডেন্ট বলেছেন, এই কাজে তিনি (ট্রাম্প) কোনো আগ্রহ পাননি, তার অসীম ক্ষমতা ব্যবহার করে শুধু নিজের ও বন্ধুদের ছাড়া আর কাউকে সহায়তা করেননি।
ট্রাম্পকে অনুপযুক্ত দাবি করে ওবামা আরো বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে তিনি তার সরকার পরিচালনাকে আরেকটি রিয়েলিটি শোর চেয়ে বেশি কিছু মনে করতে পারেননি, যেন তিনি সবার নজর কাড়তে পারেন। গণতন্ত্র এখন ঝুঁকির মুখে মন্তব্য করে মার্কিন ভোটারদের প্রতি দেশের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট ওবামা।