ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ আন্তর্জাতিক ]

পশ্চিমবঙ্গে যশের তাণ্ডবে তিনজনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১২:৪০, ২৬ মে ২০২১
পশ্চিমবঙ্গে যশের তাণ্ডবে তিনজনের মৃত্যু
ওড়িশার বালেশ্বর জেলার বিছিত্রাপুরে ঘূর্ণিঝড় ‘যশ’ এর প্রভাবে ক্ষতিগ্রস্ত দোকানের পাশে দাঁড়িয়ে এক মহিলা। ছবি: রয়টার্স

ঘূর্ণিঝড় যশের দাপটে পশ্চিমবঙ্গে তিন জনের মৃত্যু হয়েছে। সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

মৃত তিন জনের মধ্যে দুইজন মারা গেছেন বজ্রাঘাতে, অপর একজন মারা গেছেন অতিবৃষ্টির ফলে দেয়াল ধ্বসের কারণে। তবে ওড়িশা থেকে  এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আসেনি। দুই রাজ্যের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিমবঙ্গ ও ওডিশার উপকূলবর্তী এলাকাগুলো থেকে এরইমধ্যে ২০ লাখেরও বেশি মানুষকে নিরপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।

এরইমধ্যে ভারতের ঘূর্ণিঘঝড় যশ উড়িষ্যায় আঘাত হেনেছে। রাজ্যটিতে বুধবার সকাল থেকেই দাপট দেখাতে শুরু করেছে ঘূর্ণিঝড়টি।

Advertisement

পশ্চিমবঙ্গের দিঘায় এরইমধ্যে শুরু হয়েছে প্রবল জলোচ্ছ্বাস। সমুদ্রের অবস্থা উত্তাল। দিঘার গার্ডওয়াল টপকে ঢুকছে সমুদ্রের পানি। পানি ঢুকছে মন্দারমণিতে। সেখানকার সমুদ্র সংলগ্ন দোকানসহ কয়েকটি হোটেলেও পানি ঢুকেছে। পরিস্থিতি মোকাবিলায় মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিমবঙ্গের ১০টি জেলায় সেনা নামানো হয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, উড়িশার বালেশ্বরের কাছে ধামরায় আছড়ে পড়তে শুরু করেছে ঘূর্ণিঝড় ইয়াস। ঝড়ের বেগ ঘণ্টায় ১৩০-১৪০ কি.মি। সর্বোচ্চ বেগ হতে পারে ঘণ্টায় ১৫৫ কিমি।

উল্লেখ্য, এক সপ্তাহের ব্যবধানে এই নিয়ে দু’টি বিধ্বংসী ঘূর্ণিঝড় আঘাত হানল ভারতে। গত সপ্তাহে ভারতের গুজরাট ও মহারাষ্ট্র রাজ্যে আঘাত হেনেছিল ঘূর্ণিঝড় তওকত। দেশটির দুর্যোগ ব্যবস্থাপণা বিভাগের তথ্য অনুযায়ী তওকতের আঘাতে অন্তত ১৫০ মানুষের মৃত্যু হয়েছিল।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!