[ আন্তর্জাতিক ]
ঘূর্ণিঝড় যশের দাপটে ওড়িশায় একজনের মৃত্যু
ছবি: সংগৃহীত
ভারতের ওড়িশায় ঘূর্ণিঝড় যশ আঘাত হেনেছে। ঘূর্ণিঝড়টির দাপটে এখন পর্যন্ত রাজ্যটিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
জানা গেছে, কেওনঝড় জেলার পঞ্চপল্লী গ্রামের ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপড়ে যাওয়া গাছের নিচে চাপা পড়ে মৃত্যু হয় এক বৃদ্ধের। এছাড়া বালাসোরে গাছ চাপায় গুরুতর আহত হয়েছেন ২০ বছরের এক যুবক।
বুধবার সকালে রাজ্যের বালেশ্বরের কাছে ধামরায় ঘণ্টায় ১৫৫ কি.মি বেগে আছড়ে পড়তে শুরু করেছে অতি প্রবল এ ঘূর্ণিঝড়। টানা তিন ঘণ্টা এর তাণ্ডব চলবে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদফতর।
.png)
ভারতের আবহাওয়া অধিদফতর স্থানীয় সময় বুধবার সকাল ৯টা ১৫ মিনিটের বুলেটিনে জানিয়েছে, ওড়িশায় বালেশ্বরের দক্ষিণে যশের স্থলভাগে আছড়ে পড়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বর্তমানে ঘূর্ণিঝড়ের কেন্দ্রের গতিবেগ ঘণ্টায় ১৩০ থেকে ১৪০ কিলোমিটার, সর্বোচ্চ ১৫৫ কিলোমিটার।
ডেইলি-বাংলাদেশ/আরএএইচ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!