ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

রোজা রেখেও নেয়া যাবে টিকা: ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৪২, ১৫ মার্চ ২০২১
রোজা রেখেও নেয়া যাবে টিকা: ধর্ম মন্ত্রণালয়
ফাইল ছবি

রোজা রেখেও করোনাভাইরাসের টিকা নেয়া যাবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রোববার ইসলামিক ফাউন্ডেশনের দেশ বরেণ্য আলেমদের সঙ্গে মতবিনিময় সভা হয়। সেখানে আলেমরাই এ মতামত দিয়েছেন।

আনোয়ার হোসাইন আরো বলেন, এ সভায় পবিত্র রমজান মাসে কোভিড-১৯ এর চলমান টিকা কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয় এবং দেশের জনগণের স্বাস্থ্য নিরাপত্তা ও জীবন রক্ষার স্বার্থে করোনার টিকা নেয়া যাবে কিনা তা নিয়ে আলোচনা হয়।

Advertisement

আলোচনায় উপস্থিত আলেম সমাজ সর্বসম্মতভাবে একমত পোষণ করে বলেন, করোনাভাইরাসের টিকা মাংসপেশিতে গ্রহণ করা হয় এবং তা সরাসরি খাদ্যনালী ও পাকস্থলীতে প্রবেশ করে না। তাই রমজান মাসে রোজাদার ব্যক্তি দিনের বেলায় শরীরে করোনাভাইরাসের টিকা নিলে রোজা ভঙ্গ হবে না।

বিশ্বের শীর্ষস্থানীয় আলেমরাও একই ধরনের মত দিয়েছেন বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। কাজেই রোজা রেখে করোনাভাইরাসের টিকা নেয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!