ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

হজে যেতে নিতে হবে করোনার টিকা: ধর্ম মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৪৫, ১৬ মার্চ ২০২১
হজে যেতে নিতে হবে করোনার টিকা: ধর্ম মন্ত্রণালয়
হজের একটি ফ্লাইট। ছবি: ডেইলি বাংলাদেশ

চলতি বছর হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি-বেসরকারি সিস্টেমে নিবন্ধিত ১৮ বছরের বেশি ও ৪০ বছরের নিচের সবাইকে করোনাভাইরাসের টিকা নিতে হবে।

মঙ্গলবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আসন্ন পবিত্র হজে যাওয়ার আগাম প্রস্তুতি হিসেবে সরকারি ও বেসরকারি পর্যায়ে নিবন্ধিত ১৮ বছরের বেশি এবং ৪০ বছরের কম বয়সী চার হাজার ৮৩৩ জন এবং ৪০ বছরের বেশি বয়স্ক ৫৫ হাজার ৮৭৩ জনসহ ৬০ হাজার ৭০৬ জনকে করোনার টিকা গ্রহণ করতে হবে।

Advertisement

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, টিকা কার্ডে ট্র্যাকিং নম্বর, নাম, জন্ম তারিখ, পিতার নাম, মাতার নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর ও এজেন্সির নাম ইত্যাদি উল্লেখ থাকবে। 

 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!