নির্দেশনায় বলা হয়েছে- মসজিদ, বাজার বাসস্ট্যান্ড, লঞ্চঘাট, রেলস্টেশনসহ সবধরনের জনসমাবেশে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে।
একই সঙ্গে রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় সমাবেশ ও অনুষ্ঠানগুলোতে ১০০ জনের বেশি মানুষের সমাবেশ করা যাবে না। সরকারি-বেসরকারি অফিস, শিল্প কারখানাগুলোতে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই করোনা টিকার সনদ গ্রহণ করতে হবে।
.png)
প্রজ্ঞাপনে আরো জানানো হয়, ২১ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত দেশের সব স্কুল, কলেজ বন্ধ থাকবে।