[ জাতীয় ]
ফের হাসপাতালে ডেঙ্গুরোগী
ফাইল ছবি
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ৬ জন। তাদের মধ্যে ঢাকাতে ৩ জন এবং অন্যান্য বিভাগে দুইজন রয়েছেন। চলতি মাসে ১১ দিনে আটজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত সর্বমোট ১৫৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে জানুয়ারিতে ১২৬ জন, ফেব্রুয়ারিতে ২০ জন ভর্তি হয়েছেন। এরই মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৪৮ জন।
.png)
এর আগে ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে ২৮ হাজার ৪২৯ জন আক্রান্ত হন। মৃত্যু হয় ১০৫ জন।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ডেঙ্গুরোগী
লিংক সফলভাবে কপি হয়েছে!