রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে মোট ১৫ জন নতুন রোগীসহ বর্তমানে সারাদেশে মোট ৬৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ও ঢাকার বাইরে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
.png)
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যামোট ৪২৬ জন। এ সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫৭ জন রোগী। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখনও কেউ মারা যায়নি।
উল্লেখ্য, ২০২১ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার ৪২৯ জন। ঐ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ২৮ হাজার ২৬৫ জন ও ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১০৫ জন।